ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ৩৪৮৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হওয়া ৩৪তম আন্তর্জাতিক আইটেক্স প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে এটুআই ও বাংলাদেশ দল। আন্তর্জাতিক পরিমন্ডলে বিজ্ঞান ও প্রযুক্তি অঙ্গনের প্রসার ও প্রচারের লক্ষ্যে আইটেক্স অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনভেনশন, ইনোভেশন এন্ড টেকনোলজি এক্সিবিশন  আয়োজন করা হয়। এ আয়োজনের মধ্যদিয়েই উদ্ভাবনমূলক নতুন-নতুন প্রজেক্টে’র প্রতিযোগিতা ও বিকাশ ঘটে।
কুয়ালালামপুরে আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দু’দিনব্যাপী এ এক্সিবিশনে বাংলাদেশের আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট-‘এটুআই’ ও বাংলাদেশ দল অংশ নিয়েছে। 
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার বৃহস্পতিবার প্রতিযোগিতার স্থান পরিদর্শন এবং বাংলাদেশ দলের ৬টি বুথের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। 
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানিয়ে বলা হয়, হাই-কমিশনার এ সময় বাংলাদেশ বুথের প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং বাংলাদেশ দলের প্রস্তুতির খোঁজখবর নেন ও সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat