ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৪
  • ৮৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন লেখক, কবি ও সাহিত্যিকরা । রোববার বেলা ১১টায়  পৌর মিলনায়তনে জয়পুরহাট সাহিত্য সংসদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী  উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড: সামছুল আলম দুদু।  
জয়পুরহাট সাহিত্য সংসদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দিন ব্যাপী কবি লেখক সম্মিলন, গুণী সাহিত্যিক সম্মাননা প্রদান, স্বরচিত কবিতা আবৃত্তি ও সম সাময়িক সাহিত্যের  সমস্যা ও সম্ভাবনা  নিয়ে সাহিত্য আলোচনার আয়োজন করা  হয়। জয়পুরহাট সাহিত্য সংসদের সভাপতি কবি যতন কুমার দেবনাথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা পরিষদ চেয়ারম্যান  অধ্যক্ষ খাজা সামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রজস্ব) মহীউদ্দিন জাহাঙ্গীর। জয়পুরহাট সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায়  কবি লেখক সম্মিলনে  অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ম. নুরুন্নবী, বিটিভির সাবেক উপমহাপরিচালক বীরমুক্তিযোদ্ধা ফরিদুর রহমান বাবুল, ঢাকা তেজগাঁও গভর্মেন্ট সায়েন্স হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোস্তাক আহমেদ খান পরাগ, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী  গোলাম হক্কানী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী।  অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন স্থানীয কবিরা। স্থানীয় ভাবে সাহিত্যে বিশেষ অবদান রাখায় শাহাদৎ হোসেন ফাররোখ ( মরণোত্তর) , কবি বীর মুক্তিযোদ্ধা ফরিদুর রহমান বাবুল, কবি সুজন হাজারী ও কবি শফি খানকে  জয়পুরহাট সাহিত্য সংসদ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat