ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৫
  • ৩৪৫৮৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন আজ বিকেলে শহরের আরিফপুরের পাবনা সদর কবরস্থানে অনুষ্ঠিত বিশেষ দোয়ায় অংশ নেন।এখানে তাঁর বাবা-মা, শ্বশুর-শাশুড়ি এবং পরিবারের অনেক আত্মীয়-স্বজনসহ এলাকার অনেক জন শায়িত আছেন।
রাষ্ট্রপ্রধান তাঁর পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে কবর জিয়ারত করেন।  পরে রাষ্ট্রপতির পিতা শরিফউদ্দিন আনসারী এবং মাতা খায়েরুননেসাসহ সকল আত্মীয়-স্বজন ও এলাকাবাসীদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে  বিশেষ দোয়া করা হয়।  মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহর জন্যও দোয়া করা হয়। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা সকলের কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে  শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মো: শামসুল হক টুকু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, স্থানীয় সংসদ সদস্য-গোলাম ফারুক প্রিন্স, আহমেদ ফিরোজ কবির ও নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মো: রেজাউল রহিম লাল, রাষ্ট্রপতির ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনি, রাষ্ট্রপতির দুই ভাই সহিদ ইকবাল সাঈদ ও মোহাম্মদ শাকির হোসেন, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ।
এরপরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা স্কয়ারের বাগানবাড়িতে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক এবং স্কয়ার গ্রুপের মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর প্রয়াত বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। অঞ্জন চৌধুরীর বাবা হচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী। এসময় তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানাসহ সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat