ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৭
  • ৩৭২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার বেসরকারি ভাড়াটে গ্রুপ ওয়াগনার প্রধান মঙ্গলবার বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনাদের সাথে যুদ্ধে এক মার্কিন স্বেচ্ছাসেবক নিহত হয়েছে। খবর এএফপি’র।
রাশিয়ার সামরিক ব্লগারদের পোস্ট করা এক ভিডিওতে ইয়েভজেনি প্রিগোজিন একটি ভবনের ধ্বংসস্তুপের মধ্যে পড়ে থাকা একজনের লাশ দেখান। এটি এক মার্কিন নাগরিকের লাশ বলে তিনি উল্লেখ করেন।ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে যে ওয়াগনার প্রধান রাতে তার লোকদের সাথে হাঁটছেন এবং এ সময় বিষ্ফোরণের শব্দ শোনা যায়। এটি কোথায় বা কখন ভিডিও করা হয়েছে তা জানা যায়নি।লাশের পাশে দাঁড়িয়ে প্রিগোজিন বলেন, ‘তিনি আমাদের মোকাবেলা করতে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।’ লাশটির পেটে ক্ষত রয়েছে বলে মনে হচ্ছে।পুরো নাম উল্লেখ না করে প্রিগোজিন ক্যামেরাতে যা দেখায় সেটি সৈনিকের পরিচয়পত্র বলে মনে হচ্ছে।ওয়াগনার প্রধান বলেন, ‘আমরা তার মরদেহ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দেবো। আমরা মার্কিন পতাকা দিয়ে জড়িয়ে একটি কফিনে মরদেহ রাখবো। আর এসব করবো সম্মানের সাথে, কারণ তিনি দাদার বিছানায় মারা যাননি, তিনি মারা গেছেন যুদ্ধক্ষেত্রে।’প্রিগোজিনের আধা-সামরিক গ্রুপ বাখমুতে রক্তক্ষয়ী যুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করছে। বাখমুত হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর।প্রিগোজিনের এমন দাবি এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat