ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৫-২২
  • ৯২০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষার ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকার। সোমবার  সকাল ১০টায় সদর উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন  প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু।  
চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় মাঠে এক সুধি সমাবেশে তিনি ্ একথা বলেন। তিনি আরও বলেন, শুধু অবকাঠামো নয়, সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়াসহ শিক্ষার গুণগতমান উন্নয়নে শহর থেকে গ্রাম পর্যন্ত একই ক্যারিকুলামে কর্মমূখী শিক্ষা চালু করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান কারুজ্জামান সাজু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, স্থানীয়  ধলাহার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মাজেদ প্রমূখ। ৭১ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা উন্নত পরিবেশে তাদের শিক্ষা লাভের সুযোগ পাবে। বিদ্যালয়ের শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, দলীয় লোকজন ছাড়াও এলাকার সূধিজনেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat