ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২৩-০৫-৩১
  • ৪৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে জনগনের কাছে যেতে হবে। মনোনয়ন পেলেই এমপি এমপি হওয়া যাবে, সেই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। তিনি বলেন, বিএনপি জামায়াত জোট ক্ষমতায় এলে দেশে অন্ধকার নেমে আসবে। তাই এদের প্রতিহত করতে হবে।
আজ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধুর শিক্ষা ও স্বাস্থ্য ভাবনা নিয়ে আয়োজিত বক্তৃতায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের উদ্যোগে অনুষ্ঠানে বিশেষজ্ঞ বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ডা.আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো: কামরুজ্জামান।
অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন দেশের অর্থনৈতিক উন্নয়নের পেছনের মূল ভিত হলো স্বাস্থ্য ও শিক্ষাখাত। সুখী-সমৃদ্ধ, উন্নত দেশ গড়তে হলে প্রয়োজন শিক্ষিত ও স্বাস্থ্যবান জাতি। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে সব রাজনৈতিক কর্মসূচী এবং রাষ্ট্রীয় নীতিমালা তিনি গ্রহণ করেছিলেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat