ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৫
  • ৪৩৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দেশের উন্নয়ন প্রকল্প নির্বাচনে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।রাষ্ট্রপতি আজ দুপুরে বঙ্গভবনে পাবনা জেলার উন্নয়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প উপস্থাপনা প্রত্যক্ষ করার সময় এ নির্দেশনা দেন।
পাবনার সড়ক যোগাযোগ, পানি উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ ভৌত কাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প প্রস্তাবনা তুলে ধরেন।সকল প্রকল্প একইসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্থানীয় প্রয়োজনীয়তা ও জনস্বার্থের কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প মেয়াদী প্রকল্পগুলো এখনই বাস্তবায়ন করার নির্দেশ দেন।রাষ্ট্রপ্রধান অন্যান্য মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের গুণগত মান ও নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করারও তাগিদ দেন তিনি।পাবনা সদরের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত)  মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat