ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৯
  • ৫৬৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে প্রতিবারের মতো রাজশাহী মহানগরীর হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে জামাতটি হযরত শাহ্ মখদুম দরবার শরীফের দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। 
রাজশাহী সিটি করপোরেশনের  (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল¬াহ্ ও জেলা প্রশাসক শামীম আহমেদসহ নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসলি¬ জামাতে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর আগত মুসলি¬দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাসিক মেয়র।
আজ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন  দেশে উদ্যাপিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। দিনটিতে পবিত্র ঈদুল আজহার নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল¬াহকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat