ব্রেকিং নিউজ :
আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ৫৪৮২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের সহকারী মহাসচিব ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি বলেছেন, সামাজিক বিভিন্ন সূচকে প্রশংসনীয় অগ্রগতি লাভ করায় বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে।
বাংলাদেশ জাতিসংঘ মহাসচিব ঘোষিত অগ্রাধিকার পাওয়া ৩০টি দেশের অন্যতম হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা করা হবে। 
এই কূটনৈতিক আরো বলেন, প্রয়োজনীয়তা নির্ণয় করে বিভিন্ন ধরনের দুর্যোগে প্রস্তুতি, মনিটরিং, যোগাযোগ ও পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা প্রদান এবং সবুজ প্রযুক্তির প্রসারে এ সহায়তা প্রদান করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে আজ তার মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতিসংঘের সহকারী মহাসচিব ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি বৈঠক করেন। 
মো. শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব হতে জনগণের জীবন ও জীবিকা বাঁচাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছে। এলক্ষ্যে ডেল্টা প্ল্যান ২১০০, জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। 
মন্ত্রী বলেন, জীববৈচিত্র্য সুরক্ষা এবং জলবায়ু অভিযোজন ও প্রশমণমূলক কর্মকান্ডে বিপুল পরিমাণ অর্থায়ন প্রয়োজন। এসকল ক্ষেত্রে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রয়োজনীয় সহায়তা পেলে এসডিজি সহ আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গীকার পূরণে বাংলাদেশ সফল হতে পারবে।
বৈঠকে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন)  ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানম, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ইউএনডিআরআর আঞ্চলিক অফিস প্রধান মার্কো তোসকানো-রিভাল্টা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat