ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৫
  • ৩৮০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
র‍্যাম্প মডেলিং এর পাশাপাশি অভিনয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পরেও দেখা যায়না অভিনেত্রী সামিরা খান মাহিকে। অভিনয় করেছেন ৩০টিরও বেশি নাটকে। সম্প্রতি মাহি প্রকাশ্যে আনলেন তার তিন বছরের প্রেমের কথা। 
সামাজিক যোগাযোগমাধ্যমে বয়ফ্রেন্ডের সঙ্গে কিছু ছবি ও ভিডিও শেয়ার করে সম্পর্কের কথা জানালেন, দুই পরিবারের সবার সম্মতিতে বিষয়টি সামনে এনেছেন তিনি। মাহি জানান, তিন বছর ধরে বন্ধুত্ব, এরপর সম্পর্কটা প্রেমে গড়ায়।
মাহি আরো বলেন, ‘শাফি আমার ভীষণ ভালো একজন বন্ধু। একটা সময় আমার ভালোবাসার সম্পর্কে জড়াই। বিষয়টি আমাদের দুই পরিবার কিছুদিন আগপর্যন্তও জানত না। এর মধ্যে তারাও জেনেছে। তাই সম্পর্কের বিষয়টা প্রকাশ্যে এনেছি।’
জানা যায়, মাহির বয়ফ্রেন্ড সাদাত শাফি নাবিল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। এখন পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা স্থিরচিত্রে দেখা গেছে, একজন তরুণ মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, মাহি একটি গাড়িতে বসে আছেন। চালকের আসনে একজন তরুণ। ধীরে ধীরে ওই তরুণের হাতে হাত রেখে মুঠোবন্দী করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat