ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৪৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে আজ  স্কেভটরবাহী ট্রাক (লোবেট) ও অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে ৪ ব্যক্তি নিহত এবং আহত হয়েছেন আরো ৩ জন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে  ঢাকা-খুলনা  মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চাচানিয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘনা ঘটে।
তবে নিহত এবং আহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতারা  অ্যাম্বুলেন্স যাত্রী এবং মানসিক রোগী বলে ধারণা করছেন পুলিশ।
গোপালগগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা  গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়াগামী স্কেভেটরবাহী লোবেটের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ী দুটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ১ জন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’বেড জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে ১ জন ও হাসপাতালে আনার পর আরো ২ জনের মৃত্যু হয়। আহত  ৩ জনকে গোপালগঞ্জ  আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জুয়েল সরকার বলেন, ২ জন হাসপাতালে আনার আগে ও ২ জন হাসপাতালে আসার পর মারা যান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat