ব্রেকিং নিউজ :
ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর জাপানের সঙ্গে ইপিএ বাংলাদেশের জন্য যুগান্তকারী: প্রধান উপদেষ্টা শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ২ মার্চ নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ : তারেক রহমান দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৭৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ খাইরুল ইসলাম।
আজ শুক্রবার তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের জন্য বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
এরপর টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের  বিশেষভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ খাইরুল ইসলাম।
এরপর টুঙ্গিপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ ওমান শাখার সভাপতি এস.এম সফি ও সাধারণ সম্পাদক এসএম নুরুল আফসারের নেতৃত্বে নেতৃবৃন্দ ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও দোয়া মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat