ব্রেকিং নিউজ :
ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর জাপানের সঙ্গে ইপিএ বাংলাদেশের জন্য যুগান্তকারী: প্রধান উপদেষ্টা শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ২ মার্চ নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ : তারেক রহমান দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৭৮৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী অক্টোবর মাসের শেষ প্রান্তে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলক ট্রেন চলাচল উপলক্ষে আগারগাঁও স্টেশনে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অক্টোবরে শেষ প্রান্তে উদ্বোধনের পর প্রথমদিকে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে মেট্রো ট্রেন থামবে। পর্যায়ক্রমে বাস্তবতা বিবেচনায় মেট্রো ট্রেন থামার স্টেশন সংখ্যা বৃদ্ধি করা হবে।
তিনি বলেন, উত্তরা থেকে আগারগাঁও অংশে বর্তমানে প্রতিদিন গড়ে ৭০ হাজার যাত্রী যাতায়াত করছেন। এই সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে এখন দৈনিক গড়ে আয় হচ্ছে ২৬ লাখ টাকা।  
মেট্রোরেলকে জাতির বিশাল সম্পদ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সব কাজে আমাদের রাজনীতি যুক্ত করা উচিত নয়। রাজনীতির জায়গায় রাজনীতি। আর রাজনীতি করলেই এ ধরনের পরিকল্পনা করা যায় না। ভিশন থাকতে হয়। সে ভিশন আছে বলেই শেখ হাসিনার সরকার একে একে এ ধরনের মেগাপ্রকল্প করতে পারছেন। শুধু মুখে বলিনি, বাস্তবায়ন করে জাতিকে দেখাচ্ছি। 
তিনি বলেন, এক বছর আগেও মানুষ ভাবেনি পদ্মাসেতু এত তাড়াতাড়ি চালু হবে, মতিঝিল পর্যন্ত মেট্রো রেলপথ প্রস্তুতি সম্পন্ন হবে।
পরে মন্ত্রী আনুষ্ঠানিকতা শেষে ফ্লাগ উড়িয়ে আগারগাঁও থেকে মতিঝিল পরীক্ষামূলক মেট্রোট্রেন চলাচল সূচনা করেন। 
সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, এমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিকসহ মেট্রোরেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat