ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৩৪৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের কাছে একটি উদাহরণ।
আজ শনিবার দুপুরে জেলার মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপজেলা মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। 
ফারুক খান বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। মাত্র ১৫ বছরের মধ্যে আমরা যে পরিমাণ উন্নয়ন করেছি তা অকল্পনীয়। জাতিসংঘসহ বিশ্বের বড় বড় দেশগুলি বলেছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে। 
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে, আপনারা সেই দলের গর্বিত সদস্য। তাই আপনাদের সকলেরই অনেক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ববোধ নিয়ে কাজ করে যেতে হবে।  
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খানের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat