ব্রেকিং নিউজ :
ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর জাপানের সঙ্গে ইপিএ বাংলাদেশের জন্য যুগান্তকারী: প্রধান উপদেষ্টা শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ২ মার্চ নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ : তারেক রহমান দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৬৮৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একে এম হুমায়ুন কবীর বলেছেন, নির্বাচন কমিশনের সার্ভার সুরক্ষিত রয়েছে। এখান  থেকে কোন তথ্য লিক (ফাঁস) হয়নি। 
তিনি বলেন, ‘আমাদের কাছ থেকে ১৭১টি প্রতিষ্ঠান ও সংস্থা সেবা নেয়। আমাদের সার্ভারের তথ্যের ওপর কোনো রকমের থ্রেট আসেনি। আমাদের সার্ভার থেকে কোনো তথ্য যায়নি। তারপরেও কোনো ত্রুটি-বিচ্যুতি পেলে চুক্তিপত্র বরখেলাপ হলে তা বাতিল করব।’
আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়াসেন্টারে এনআইডি ডেটাবেজের নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনে এনআইডি মহাপরিচালক এসব কথা বলেন। 
হুমায়ুন কবীর বলেন, ইসির কাছ থেকে ভেরিফিকেশন সার্ভিস নেয়া কোন পার্টনারের পোর্টাল অরক্ষিত থাকলে কিছু তথ্য লিক হতে পারে। এমন কিছু হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের ডাটা সেন্টার ও ম্যানেজমেন্টে কোনও সমস্যা হচ্ছে না। আমাদের সার্ভারে এখনও অ্যাবনরমাল হিট নজরে আসেনি। আমাদের এখান থেকে তথ্য ফাঁস হয়নি।’
তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পার্টনার সাইট অডিট করবো। আইসিটি বিশেষজ্ঞ দিয়ে তদন্ত কমিটি করা হবে। এরপর ব্যবস্থা নেয়া হবে। 
এনআইডি ডিজি বলেন, ‘এনআইডি সিকিউরিটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। নিয়মিত মনিটরিং করি কী পরিমাণ হিট আসছে। ১৭১টা পার্টনার সার্ভিস নিরাপদভাবে কাজ করছে। গতকাল নিউজ দেখার পর কাজ শুরু করেছি। এখানে একটা সাইট দুর্বল পাওয়া গেছে। তবে মাথাব্যথা হলে মাথা কাটবো না। এর সমাধান করবো, যাতে করে নাগরিক সেবা ঝুঁকিপূর্ণ না হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat