ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৭-১১
  • ৬৫৯৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইকুয়েডরের বন্দর নগরী গুয়াকুইলের দু’টি এলাকায় মাদক পাচারকারী চক্রের মধ্যে রোববার রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে ১০ জন নিহত ও শিশুসহ ১০ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, নগরীর দারিদ্রপীড়িত দু’টি এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। সেখানে গত এপ্রিল থেকে কমপক্ষে তিনটি অনুরূপ হামলা হয়।
সোমবার প্রসিকিউটরের দপ্তর জানায়, নগরীর দক্ষিণে সিয়েতে লাগোসে প্রথম বন্দুক যুদ্ধের ঘটনায় চারজন নিহত ও ১০ আহত হয়। আহতদের মধ্যে ২, ১৩ এবং ১৪ বছর বয়সী তিন শিশু রয়েছে।
এদিকে গুয়াকুইলের উত্তরে দ্বিতীয় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে ছয়জন প্রাণ হারায়।
ইকুয়েডরে বিশেষকরে গুয়াকুইলে এ ধরনের হামলা বারবার ঘটতে দেখা যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী মাদক চক্র মাদকের বাজার ও রুটগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য লড়াই জোরদার করায় এমনটা ঘটছে।
ইকুয়েডরের মোট এক কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৩০ লাখ মানুষ বসবাসকারী এ বন্দর নগরী যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে মাদক পাচারের একটি ঘাঁটি হয়ে উঠেছে।
ইকুয়েডর হচ্ছে বিশ্বের শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া ও পেরুর মধ্যবর্তী স্থানে অবস্থিত। দেশটি মাদক ব্যবসার সুবিধার জন্য মার্কিন ডলার তাদের দেশের মুদ্রা হিসেবে ব্যবহার করে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat