ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৫৬৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া জেলার কুমারখালীতে স্যালোইঞ্জিন চালিত নসিমন গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হয়েছেন। 
আজ বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কালুমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম শাহিন মিয়া (৪২)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের মো. সামছুল আলমের ছেলে। আরেকজনের নাম মো. ইকরামুল (২২)। তিনি দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো. ছালামের ছেলে। তারা দুজনই মোটরসাইকেল যোগে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। 
স্থানীয়দের ভাষ্য,মোটরসাইকেল আরোহীরা কুমারখালী শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি নসিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে নসিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এবং অপর একজন গুরুতর আহত হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শর্য্যার হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। আহতকে হাসপাতালে নেয়ার পথে সেও নিহত হলে তাদের দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। 
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সুব্রত এ তথ্য নিশ্চিত করে বলেছেন, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। 
কুষ্টিয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে আসার আগেই ইকরামুল নামের একজন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat