ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৭৯৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনকল্পে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ বিশেষ চিরুনি অভিযান পরিচালিত হয়েছে। 
কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে এরআগে গতকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল দক্ষিণ সিটির ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং প্রয়োজনে সেখানে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। এরপর সেসব শিক্ষা প্রতিষ্ঠানে লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা অংশগ্রহণ করছেন এবং শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। 
এ কার্যক্রমের অংশ হিসেবে আজ অঞ্চল-১ এ ১১টি, অঞ্চল-২ এ ১২টি, অঞ্চল-৩ এ ২৫টি, অঞ্চল-৪ এ ১৩টি, অঞ্চল-৫ এ ১৬টি, অঞ্চল-৬ এ ৩টি, অঞ্চল-৭ এ ৩টি, অঞ্চল-৮ এ ৫টি, অঞ্চল-৯ এ ৫টি এবং অঞ্চল-১০ এ ৪টি শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
সবমিলিয়ে আজ ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানেও এ কার্যক্রম পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat