ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৮২১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় আজ ১২ অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় দিকে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ বিতরণ করা হয়।
দুর্নীতি দমন কমিশনের রংপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাবদারুল ইসলাম প্রত্যেক  শিক্ষার্থীর হাতে একবছরের উপবৃত্তির ১২ হাজার টাকা করে তুলে দেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।সহকারী পরিচালক মো. সাবদারুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ উপবৃত্তি অর্থ বিতরণ করা হয়।
তিনি জানান, জেলার ছয়টি উপজেলার প্রতিটি থেকে একজন ছাত্র এবং একজন ছাত্রীসহ মোট ১২ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। প্রতিমাসে জনপ্রতি একহাজার টাকা করে ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত মোট ১২ মাসের জন্য জনপ্রতি ১২ হাজার টাকা করে প্রদান প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat