ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৫
  • ৩৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হবে না, অর্জিত  জ্ঞান প্রয়োগ করার জন্য দক্ষতা ও সুযোগ থাকতে হবে।তিনি বলেন, দক্ষ লোক বেশি তৈরি করা  প্রয়োজন। কেউ দক্ষতা অর্জন করতে পারলে নিজের আয়-রোজগার বাড়বে এবং দেশের সার্বিক উন্নয়ন হবে।
আজ চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ‘চাঁদপুর সদর কারিগরি  প্রশিক্ষণ কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্দেশ্যে হচ্ছে একজনকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা; যাতে দক্ষ কর্মী হয়ে বিদেশ গিয়ে দ্রুত কর্মসংস্থান করতে পারেন। 
তিনি বলেন, বর্তমানে কুমিল্লা এবং চাঁদপুরে প্রবাসীর সংখ্যা বেশি। প্রবাসীদের যে সংখ্যা সে অনুপাতে চাঁদপুরের অবস্থান অষ্টম। কিন্তু প্রবাসীদের আয়ের হিসেবে আমাদের অবস্থান পঞ্চম। অন্য জেলার তুলনায় তারা একটু বেশি আয় করছেন।
গত বছর এই জেলা থেকে ৪৫ হাজার লোক বিদেশে গিয়েছেন, প্রশিক্ষিত ও দক্ষ হয়ে চলতি বছর ১ লাখ কর্মী যাবেন বলেও আশা করেন শিক্ষামন্ত্রী। 
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, দালাল চক্র থেকে সবাইকে সচেতন থাকতে হবে। যদি সবাই সচেতন হয় তাহলে দালাল  কমে আসবে। 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান ও পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ এর ফলক উন্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat