ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ২৩৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর  জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ককে ১৯টি চিত্রা হরিণ উপহার দিয়েছেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। 
পাবনার হেমায়েতপুরের বৈকণ্ঠপুর গ্রামে গড়ে তোলা অঞ্জন চৌধুরীর খামার বাড়ি থেকে ১৯টি চিত্রা হরিণ শনিবার বঙ্গবন্ধু সাফারি পার্কে আনা হয়। ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হরিণগুলো প্রথমে হস্তান্তর করা হয়। পরে কতৃর্পক্ষ বিশেষ ব্যবস্থায় পার্কে সেগুলো নিয়ে আসে পার্কে। 
বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, নিধার্রিত একটি বেষ্টনীতে হরিণগুলো কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ১৯টি হরিণকে দেখভাল করার জন্য আলাদা লোক নিযুক্ত করা হয়েছে। দ্বিতীয় দফায় অঞ্জন চৌধুরীর দেওয়া উপহার হিসেবে আরো ২১ হরিণ সাফারি পার্কে আনা হবে বলে জানান পার্ক কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সাফারি পার্কে আফ্রিকান সাফারির ভেতরের একটি বেষ্টনীর ফটক খুলে গাড়ি থেকে নামানো হয় হরিণগুলো। প্রচ- দাবদাহে গাড়ির মধ্যে খাঁচার ভেতর থেকে হরিণগুলো পার্কের বেষ্টনীর ছায়াযুক্ত খোলা স্থানে অবমুক্ত করার পরপরই তারা ছুটাছুটি শুরু করে। পার্কের ওই অঞ্চলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 
ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়, স্কায়ার গ্রুপের প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর ছেলে প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী গত ১০মে ৪০টি হরিণ দেওয়ার আগ্রহ প্রকাশ করে সংশ্লিষ্ট বিভাগে একটি চিঠি পাঠান। সেই প্রেক্ষিতে বনবিভাগের সংশ্লিষ্ট কতৃর্পক্ষ প্রথম দফায় হেমায়েতপুরের খামার বাড়ি থেকে ১৯ হরিণ সংগ্রহ করে সাফারি আনা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার সাংবাদিকদের বলেন, হরিণগুলো বঙ্গবন্ধু সাফারি পার্ককে আরো সমৃদ্ধ করবে। দর্শনার্থীদের বাড়তি আনন্দের খোরাক হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat