ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৫
  • ৯১০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত কয়েকদিনের অসুস্থতা কাটিয়ে গতকাল থেকে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছে বার্সেলোনা ফুটবল দল ।দলের অধিকাংশ খেলোয়াড়ের পেটের পীড়া দেখা দেয়ায় প্রাক-মৌসুমে জুভেন্টাসের বিরুদ্ধে গত সপ্তাহে বার্সেলোনার ম্যাচটি বাতিল হয়ে যায়। যুক্তরাষ্ট্র সফরে থাকা বার্সা শিবিরে হঠাৎ করেই ভাইরাস দেখা দেয়া ম্যাচটি আয়োজন অসম্ভব হয়ে পড়ে। 
বৃহস্পতিবার তাদের দ্বিতীয় ম্যাচে আর্সেনালের  বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে। ঠিক তার দুদিন আগে পুরো দলই অসুস্থতা কাটিয়ে লস এ্যাঞ্জেলসে স্বাভাবিক অনুশীলন করেছে। 
পেড্রি, গাভি, রাফিনহা ও আলেহান্দ্রো বালডে সোমবার দুই সেশনের প্রথমটিতে যোগ দেবার আগে ব্রাজিলিয়ান মিউজিশিয়ান আনিত্তার সাথে একটি সেবামূলক কাজে অংশ নিয়েছেন। আর্সেনালের  বিরুদ্ধে ম্যাচের আগে বার্সেলোনার আরো একটি অনুশীলন সেশন বাকি রয়েছে। 
বার্সা শিবিরে ভাইরাসের প্রাদুর্ভাবে জাভি তার প্রাক-মৌসুম প্রস্তুতি নিয়ে মোটেই বিচলিত ছিলেন না। আগামী মাস থেকে নতুন মৌসুম শুরু হবার আগে দলের খেলোয়াড়দের ফিটনেস পরখ করে নেয়াই এই প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের মূল লক্ষ্য। গেতাফের বিরুদ্ধে বর্তমান চ্যাম্পিয়নদের লা লিগা মৌসুম শুরুর আগে বার্সেলোনার আরো চারটি অনুশীলন ম্যাচ রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat