ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৫
  • ৭৮৮৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় আজ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে  আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।  
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত জানান, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসাবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা গত ৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। 
এ প্রতিযোগিতার  বিভিন্ন বিভাগে  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে ৬৩ জন। তাদের হাতেই আজ জেলা প্রশাসক পুরস্কার তুলে দেন। এদের মধ্য থেকে প্রথম স্থান অধিকারী ১৯ জন জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এর আগে গোপালগঞ্জের সক্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা  করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।  
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ জুবায়ের আহমেদ, জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের  জেলা শাখার সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দিপু প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat