ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ৭১২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ বিএনপি-জামায়াতের নৈরাজ্য, ধ্বংসাত্মক কর্মকান্ড ও অপরাজনীতির প্রতিবাদে আওয়ামী লীগের উদ্যেগে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 
আজ বুধবার সকালে লালমোহন বাজারের চৌরাস্তায় শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এ সমাবেশে লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন পৌর আওয়ামী লীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। 
পরে একইস্থান থেকে একটি বর্ণাঢ্য উন্নয়ন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 
এ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা অংশগ্রহন করেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat