ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৭
  • ৭০০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নাইজারের নেতা মোহাম্মদ বাজুমের ‘অবিলম্বে মুক্তির’ আহ্বান জানিয়েছেন।নিয়ামিতে সৈন্যরা প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাও করে রেখেছে এবং তারা ক্ষমতা দখলের দাবি করছে।
খবর এএফপি’র।। 
ব্লিঙ্কেন বৃহস্পতিবার বলেছেন, ‘আমি আজ সকালে প্রেসিডেন্ট বাজুমের সাথে কথা বলেছি এবং স্পষ্ট করে বলেছি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত
নাইজারের প্রেসিডেন্ট হিসাবে যুক্তরাষ্ট্র তাকে দৃঢ়ভাবে সমর্থন করে। আমরা অবিলম্বে তাকে মুক্তি দেয়ার আহ্বান জানাই।’ তিনি আরো বলেছেন, ‘আামরা বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের যে কোনো প্রচেষ্টার নিন্দা জানাই। আমরা নাইজার সরকারের সাথে, এই অঞ্চলে এবং সারা বিশ্বের অংশীদারদের সাথেও সক্রিয়ভাবে যুক্ত আছি। পরিস্থিতির যথাযথ ও শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত আমরা তা অব্যাহত রাখবো।’
ব্লিঙ্কেন আরো বলেন, যুক্তরাষ্ট্র নাইজারের নাগরিকদের অপ্রয়োজনীয় যে কোন গতিবিধি সীমিত করার বিষয়ে সতর্ক করেছে।
এর আগে, ব্লিঙ্কেন নাইজার সরকারকে উৎখাত করার দাবি করা সৈন্যদের সতর্ক করেছিলেন।প্রেসিডেন্ট গার্ডের অসন্তুষ্ট সদস্যরা প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ বন্ধ করে দিয়েছে এবং দাবি করেছে যে, তারা এই শাসনের অবসান ঘটিয়েছে।উল্লেখ্য, আলোচনা ব্যর্থ হওয়ার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও ২০২১ সালের এপ্রিল থেকে ক্ষমতায় থাকা বাজুমকে বুধবার সকাল থেকে প্রেসিডেন্ট গার্ড সদস্যরা আটক করে রেখেছে। 
তবে অনেক বিষয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat