ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৬৮১৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামে মুনছুর রহমান নামে এক শ্রমিককে হত্যার দায়ে একজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। রায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
আজ রোববার (৩০ জুলাই) জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. আব্বাস উদ্দিন আসামীর অনুপস্থিতিতে  এ রায় ঘোষণা করেন।
জয়পুরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হচ্ছে পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের জমির উদ্দিন প্রধানের ছেলে সোহেল (৪৩)।
মামলা সূত্রে জানা যায়,  ২০০৫ সালের ২৩ এপ্রিল বিকেলে সোহেল প্রতিবেশী মুনছুরকে তার বাড়ি থেকে কেরাম খেলার কথা বলে ডেকে নিয়ে যায়।  রাত আনুমানিক ৯টার দিকে পুর্ব শত্রুতার জের ধরে মুনছুর রহমানের বুকে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা মুনছুরকে উদ্ধার করে মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে মুনছুর মারা যায়। ওই ঘটনায়  নিহতের পিতা হেলাল উদ্দিন বাদী হয়ে ২৫ এপ্রিল পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা সোহেলকে অভিযুক্ত করে ২০০৫ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর অনুপস্থিতিতে আজ এ রায় দেয় আদালত।
সরকারি পক্ষে আইনজীবী ছিলেন  এডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল (পিপি), এডভোকেট উদয় সিং (এপিপি) এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট রফিকুল ইসলাম তালুকদার ও এডভোকেট বিমান চন্দ্র বসাক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat