ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৭০১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবল বর্ষণের ফলে চীনের রাজধানী বেইজিংসহ উত্তরাঞ্চলের আরো একটি শহরের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। 
ভয়ংকর ঘূর্ণিঝড় ‘ডকসুরি’ শুক্রবার থেকে চীনের উত্তরাঞ্চল জুড়ে বয়ে যাচ্ছে। এটি টাইফুন হিসেবে ফিলিপাইনে আঘাত হানার পর দক্ষিণাঞ্চীয় ফুজিয়ান প্রদেশে প্রবেশ করে।
বেইজিংসহ এর আশপাশের এলাকায় প্রবল বৃষ্টির ফলে কর্মকর্তারা বন্যা, ভূমিধস, নদীর পানি উপচে পড়াসহ কাদাধসের মতো সম্ভাব্য বিপদজনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন।
দেশটির সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বেইজিংয়ের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ২৭ হাজার এবং প্রতিবেশী হেবেই প্রদেশের রাজধানী শিজিয়াজুয়াং থেকে ২০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলের লাখ লাখ লোক সর্বোচ্চ সতর্কতা রেড এলার্টের মধ্যে রয়েছে। অন্তত সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রবল বৃষ্টির আশংকা করা হচ্ছে।
রোববার বেইজিংয়ের বাসিন্দাদের নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১১ সালের পর এ প্রথম এ ধরনের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 
উল্লেখ্য দেশটিতে ২০২১ সালের প্রবল বন্যার পর থেকে কর্তৃপক্ষ তীব্র বর্ষণের বিষয়ে সতর্ক রয়েছে। মধ্য চীনের ওই বন্যায় তিনশ’র বেশি লোক প্রাণ হারিয়েছিল।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat