ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৬৯৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জন সংসদ সদস্যের শপথ নেয়া ও পদে থাকার বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে আনা লিভ টু আপিল  খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ  এই আদেশ দেন।
এই আদেশের ফলে ২৯০ জন সংসদ সদস্যের শপথ নেয়া ও পদে থাকার বৈধতা নিয়ে রিট খারিজের হাইকোর্ট আদেশ বহাল রইল বলে জানান আইনজীবীরা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া ও পদে থাকা নিয়ে ২০১৯ সালের ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম রিটটি দায়ের করেন।
দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদের জন্য নির্বাচিতরা শপথ নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে এই রিটে দাবি করা হয়। শুনানি নিয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করেন। এই আদেশের বিরুদ্ধে একই বছর লিভ টু আপিল করেন ‘
‘টু আপিল’ গত ১২ জুন আপিল বিভাগের চেম্বার কোর্টের কার্যতালিকায় ওঠে। সেদিন চেম্বার কোর্ট লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। এর ধারাবাহিকতায় গত ২৩ জুলাই লিভ টু আপিলটি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। পরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat