ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৭৮৮১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বহির্বিভাগে অনলাইন ৪৩টি বিভাগের জন্য এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। 
প্রতিদিন ১ হাজার ৬৫০ জন রোগী এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে এ সংখ্যা বৃদ্ধি করা হবে।
আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন। 
এর ফলে একজন রোগী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে http://bsmmu.ac.bd/- গিয়ে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করে তার প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে এ্যাপয়েন্টমেন্ট নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক এর পরামর্শ সেবা নিতে পারবেন। পরবর্তীতে অনলাইন পদ্ধতির ধাপে ধাপে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।
এর ফলে রোগীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট অপশন গিয়ে নিজের নাম, বয়স, চিকিৎসার বিভাগ, মোবাইল নম্বর ও এ্যাপয়েন্টমেন্টের সময় উল্লেখ করে সাবমিট দিতে হবে। এখানে রোগীরা পছন্দমত সময় নিতে পারবেন।
বিএসএমএমইউয় সূত্র জানায়,রোগী দেখাতে এ্যাপয়েন্টমেন্ট নেয়ার সময়গুলো হলোÑ সকাল ৮:৩০ - ০৯:২৯, সকাল ৯:৩০ মি. - ১০:২৯ মি, সকাল ১০:৩০ মি. - ১১:২৯ মি এবং দুপুর ১২:৩০ মি. - ০১:২৯ মিনিট।
আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য বলেন,রোগীদের ভোগান্তি কমাতে এই কার্যক্রম শুরু হওয়ায় সকালে এসে রোগীদের ভীড়ের মধ্যে লাইনে দাঁড়াতে হবে না। রোগী সেবার ক্ষেত্রে সুপার স্পেশালাইজড হাসপাতাল এমন জায়গায় যাবে যে রোগীরা বিদেশে যাবে না, সেই আস্থা আমরা তৈরি করবো। সুপার স্পেশালাইজড হাসপাতালে হেলথ ইনফরমেশন সিস্টেম চালু রয়েছে। এটিও এখানে চালু করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat