ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৯২৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল : - নড়াইলের সাজাপ্রাপ্ত চারজন আসামিসহ মোট দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২আগস্ট) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানামূলে  তাদের গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-নড়াইল সদর থানার মহিষখোলা গ্রামের মৃত ফরিদ আহমেদের ছেলে সেলিম শেখ, শেখহাটি গ্রামের মোস্তফা কামালের ছেলে রাকিব হাসান অনিক, নিরালী গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে সুকদেব বিশ্বাস, লোহাগড়া থানার কামঠানা গ্রামের মাসুদ শেখের ছেলে বিপ্লব শেখ। উল্লেখ্য, সেলিম শেখকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  বিজ্ঞ আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০(পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। অনিক, সুকদেব ও বিপ্লব  প্রত্যেককে বিজ্ঞ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। 
গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন- নড়াইল সদর থানার বিজয়পুর গ্রামের রফিকুল মোল্লা, বগুড়া চাঁদপুর গ্রামের আনিসুর রহমান ও আমেনা বেগম। লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রামের ইকবাল মুন্সী, পোদ্দারপাড়া গ্রামের রেহানা বেগম ও চর শামুকখোলা গ্রামের তরিকুল ইসলাম। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ  নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসব আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat