ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ৯৯০৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। 
শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ। 
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল হক। বক্তব্য রাখেন- পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা, সদর উপজেলা কমান্ডার শাজাহান ভূইয়া জুলহাস প্রমুখ। 
আলোচনা অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। 
এ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করে। এছাড়া পুরনো কোর্ট জামে মসজিদে ইসলামী ফাউন্ডেশন শেখ কামালসহ বঙ্গবন্ধু পরিবার ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া আয়োজন করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat