ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৮৭৯৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি করপোরেশনের খোলা নালায় পড়ে নিপা পালিত (২১) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক পার হতে গিয়ে নালায় পড়ে যান এই কলেজ ছাত্রী। নিপা পালিত ওই এলাকার উত্তম পালিতের মেয়ে এবং হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 
রোববার (৭ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ইসলামিয়াহাট বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক আবু তালেব বলেন, এখন দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। হাটহাজারী কলেজের পরীক্ষাকেন্দ্র নাজিরহাট কলেজে। নিপা সকালে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। হেঁটে যাওয়ার সময় সড়কের পাশের নালায় পড়ে যান। গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকায় প্রচুর পানি জমেছে। শুনেছি তিনি মৃগী রোগী ছিলেন। যে কারণে ড্রেন থেকে আর উঠতে পারেননি, সেখানেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম বলেন, সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে মাথা ঘুরে পানিতে তলিয়ে থাকা নালায় পড়ে আর উপরে উঠতে পারেননি নিপা। 
হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবার জানিয়েছে, তিনি মৃগী রোগী ছিলেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat