ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৯২৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের উপহারের চতুর্থ পর্যায়ের ২য় ধাপে শরীয়তপুরে আরো ১৭৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হবে। আগামী বুধবার ঘর হস্তান্তর ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এ তথ্য জানান। 
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর জাজিরায় ১৪২টি ও ভেদরগঞ্জে ৩৭টি  মোট ১৭৯টি পরিবারের হাতে জমির দলিল, হস্তান্তরসহ ঘরের দখল বুঝিয়ে দেয়া হবে। এছাড়াও শরীয়তপুরের গোসাইরহাট উপজেলাকে ভূমিহীন মুক্ত ও গৃহহীন মুক্ত হিসেবেও ঘোষণা করা হবে জানানো হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ তালুকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat