ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ৯০১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনাসহ দেশের অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ এ কথা জানিয়েছে।
এতে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমুহের পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ৭২ ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।ভারতের গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং তা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি স্থিতিশীল রয়েছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।সতর্কীকরন কেন্দ্র জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল নদ-নদী সমুহের পানি বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া সংস্থা সমুহের তথ্য অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এই সময়ে এই অঞ্চলের প্রধান নদ-নদী সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী ও যদুকাটার পানি সময় বিশেষ দ্রুত বৃদ্ধি পেতে পারে।দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার প্রধান নদী মুহুরী, ফেনী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু এবং মাতামুহুরীর পানি কমতে শুরু করেছে।পূর্বাভাস কেন্দ্র আরো জানায় আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও বান্দরবান জেলার নি¤œাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপদসীমার ১৪ দশমিক ৮০ মিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ৬ দশমিক ৫৫ মিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছেদেশের নদ-নদী সমুহের ১০৯টি পয়েন্টের মধ্যে ৭০টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে এবং ৩৮টি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে। আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে একটি পয়েন্টে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat