ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৬৫৯৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শে প্রেসিডেন্ট বুধবার গভীর রাতে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন।
এখন দেশটিতে তিন দিনের মধ্যে অন্তর্বতী সরকার গঠন করতে হবে। সে প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ছাড়াই নির্বাচনের তোড়জোড় চলবে। কারণ, তোশাখানা মামলায় দেশটির আদালত তাকে তিনবছরের কারাদন্ড দিয়েছে। এছাড়া রাজনীতিতে তাকে পাঁচবছরের জন্যে নিষিদ্ধও ঘোষণা করা হয়েছে। বর্তমানে তিনি পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দী রয়েছেন।
গত বছর এপ্রিলে সাবেক আন্তর্জাতিক ক্রিকেট তারকা ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা চলছে।
প্রেসিডেন্ট আরিফ আলভীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিয়েছেন।
আগামী তিন দিনের মধ্যে অন্তবর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। এছাড়া আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন দেয়ার কথা রয়েছে।
তবে বিদায়ী সরকার সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়ে নির্বাচন নাও হতে পারে। এটি আগামী বছর অনুষ্ঠিত হতে পারে।
জনশুমারির ভিত্তিতে নির্বাচনী আসন পুনর্বিন্যাসে নির্বাচন কমিশনের আরো চার মাস সময় লাগতে পারে। কয়েকটি রাজনৈতিক দলের অন্যতম দাবি এই আসন পুনর্বিন্যাস।
তবে সাউথ এশিয়া ইন্সষ্টিটিউট উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, নির্বাচনের যে কোন বিলম্বের কারনে লাভবান হবে মূল অংশীদার দল পাকিস্তান মুসলিম লীগ-নেওয়াজ(পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। কারণ, তারা তখন খানের পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিকে মোকাবেলা করার সময় পাবে।
তবে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে বিলম্ব জনগণকে আরো ক্ষুব্ধ করে তুলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat