ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৭৮৫৫৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলনটা হচ্ছে নির্বাচন বানচাল করার জন্য এবং তারা এখন একটা বিশেষ কোন দেশের ষড়যন্ত্রের ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হচ্ছে। 
আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সকল পর্যায়ের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, দেশবাসী দেখেছে বিএনপি কোন কর্মসূচির আগে বিশেষ কোন রাষ্ট্রদূতদের বাসায়, অফিসে দৌড়াদড়ি করে। আবার কর্মসূচির পরে তাদের কাছে গিয়ে রিপোর্ট করে এটা একটা অবাক করার বিষয়। 
তিনি বলেন, বিএনপি বিদেশী দূতাবাসের পরামর্শে রাজনৈতিক কর্মসূচি দেয়, তাদের কাছে রিপোর্ট করতে হয়, এটা শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীতে নজিরবিহীন ঘটনা। এর মধ্যে দিয়ে প্রমাণিত বিএনপি’র নিজস্ব কোন রাজনৈতিক অভিলাষ নয়, বিদেশী কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এই সমস্ত কর্মকান্ড করে যাচ্ছে। বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্তে লিপ্ত আছে। 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগ সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করেই কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে। সুতারাং আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবেনা। আওয়ামী লীগের প্রতি যতক্ষণ সাধারন মানুষের সমর্থন আছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে কোনভাবেই পরাস্ত করা সম্ভব হবেনা। 
হানিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট ভিত্তিক সংগঠন আইআরআই যে জরিপ করেছে সেখানেও কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে এদেশের এখনো ৭০ভাগ মানুষ মনে করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিকভাবে চলছে। এর মধ্যে দিয়ে প্রমাণিত যে, এখনো ৭০ ভাগ মানুষের আস্থা শেখ হাসিনার উপর আছে। 
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ^াস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat