ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৬৭৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা জারি করেছে সিলেট জেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী একমাস এবিষয়ে ব্যাপক প্রচারণা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে এবং এ বিষয়ে প্রতিটি মসজিদে সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নেও সভার সিদ্ধান্ত ও সরকারি নির্দেশিকা মোতাবেক কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এসময় জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।
সিলেট জেলা প্রশাসন সূত্র জানায়, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবার সকালে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলার সকল উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে একযোগে সকল দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসাবাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। এছাড়া আগামী ১ মাস মসজিদে যোহর ও এশার সময় এবং জুমআর নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সতর্কবার্তা প্রচারের নির্দেশনা প্রদান করা হয়।
স্থানীয় সরকার সিলেট বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোবারক হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা সিভিল সার্জন ও পুলিশ সুপারের প্রতিনিধি, এলজিইডি-এর নির্বাহী প্রকোশলী, সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সিলেট চেম্বারের সভাপতি, ক্যাব সিলেট-এর সভাপতি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, জেলা আনসার কমান্ডেন্ট-এর প্রতিনিধি, বিএনসিসি,স্কাউট ও গার্লস গাইডের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat