ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৬৮০৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংসতম হত্যাকান্ডের বিচার বন্ধে ইনডেমনিটি দেয়ার বিধান ছিল পৃথিবীর জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সকল ক্ষেত্রে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন। অথচ ঘাতকেরা তাঁকেই সপরিবারে হত্যা করে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ রোববার সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন। এসময় তিনি নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দিয়েছেন। মাত্র ৫৫ বছরের জীবনে তিনি ১৪ বছর কারাগারে ছিলেন, ২ বার ফাঁসির মুখোমুখি হয়েছেন তবুও পরাজিত শক্তির নিকট মাথা নত করেননি। 
ডেপুটি স্পিকার বলেন, স্বাধীনতা বিরোধীদের হত্যাকান্ড ও চক্রান্ত মোকাবেলা করে আজকে বাংলাদেশকে উন্নয়নের এই জায়গায় নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিদ্যালয়গুলোতে নতুন ভবন দিয়েছেন, অনেক প্রতিষ্ঠানকে সরকারিকরণ করেছেন, যাতায়াতের সুবিধার্থে রাস্তাঘাট নির্মাণ করেছেন, সারাদেশে আর্থসামাজিক ও পারিবারিক উন্নয়ন ঘটিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রতিষ্ঠানটির সভাপতি মো. আলহাজ্ব রবিউল করিম হিরু এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বেলায়েত আলী বিলু, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat