ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৮১৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার সদর উপজেলায় আজ যশোর-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই ইজিবাইক আরোহী নিহত হয়েছেন। আজ রোববার বিকেল ৩টায় যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।  
নিহতদের মধ্যে সৈয়দ সাইদ মোল্যা (৬০) যশোর সদর উপজেলার ঘুনী গ্রামের বাসিন্দা। অপর নিহত এক বৃদ্ধের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রোববার বেলা প্রায় ৩টার দিকে নওয়াপাড়াগামী একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই আরোহী নিহত হন। এ সময় ইজিবাইকের আরও পাঁচ আরোহী গুরুতর আহত হন। নিহতদের মরদেহ এবং আহতদের যশোর ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাক চালকের সহকারী নয়নকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat