ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ৬৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক রচনা লিখন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল থেকে দিনব্যাপী দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী পৃথিলা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- শিশু একাডেমি জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার লিছা রিছিল, দিনাজপুর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলামসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে বাদ যোহর দোয়া মাহফিল পরিচালনা করেন- দিনাজপুর কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. গোলাম রসুল।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক রচনা লিখন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat