ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ৮৯৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৎ ও নিষ্ঠাবান হতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল জুলুম উপেক্ষা করে দেশের মানুষের জন্য কাজ করেছেন। বঙ্গবন্ধু সততা ও নিষ্ঠার অনুকরণীয় আদর্শ।’ মন্ত্রী শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ অনুস্মরণ করে জীবন গড়ারও আহবান জানিয়েছেন।
সাধন চন্দ্র মজুমদার আজ সোমবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ব্যাতিত) কর্মসূচি’র আওতায় বাইসাইকেল, শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন’ উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, বিশ্বে আজ বাঙালি জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ড আমাদের স্বাধীনতার ওপর বড় আঘাত। সেই ধারাবাহিকতায় জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা বাঙালির ভাগ্য নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে। ইনডিমিনিটির মাধ্যমে হত্যকান্ডের বিচারের পথ রুদ্ধ করে তারা। স্বাধীনতা বিরোধীদের পুরস্কৃত আর প্রতিবাদকারীদের শাস্তি দেয়।’
এ সময় তিনি বলেন, কোমলমতি শিশুরা এখন বছরের প্রথম দিনে নতুন বই পায়। মাটির ঘরের বিদ্যালয়গুলো এখন ‘পাকা বিল্ডিং’। শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়া হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপি দেশের কোন উন্নয়ন করেনি, তাদের সময়ে কোন উন্নয়ন হয়নি। অপর দিকে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করেছেন তিনি। ধনী-গরিব সকলকে বিনামূল্যে করোনার ভ্যাক্সিন দিয়েছেন। বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল করেছেন বাংলাদেশকে।
উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তৌফিক রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম ও নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বক্তৃতা করেন।
এই অনুষ্ঠানে ৩৫ টি বাইসাইকেল ও ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পরে, মন্ত্রী পরশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্ত ৬৬ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat