ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ৭৮৭৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১ হাজার ৯৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৯৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৪১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২ হাজার ২৮৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৫৬ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৩২ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের জনের মৃত্যু হয়েছে। ঢাকায় মারা গেছেন ৫ জন। বাকিরা ঢাকার বাইরের।  
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ৪২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২৩ জন এবং ঢাকার বাইরে ১০৩ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ আগস্ট পর্যন্ত মোট ৮৯ হাজার ৮৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৪ হাজার ৩৯৬ জন এবং ঢাকার বাইরে ৪৫ হাজার ৪৭৯ জন।
চলতি বছর এ পর্যন্ত মোট ৮০ হাজার ৩৩২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪০ হাজার ৬৩ জন এবং ঢাকার বাইরে ৪০ হাজার ২৬৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারাদেশে মোট ৯ হাজার ১১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৪ হাজার ১০ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ১০৭ জন হাসপাতালে ভর্তি আছেন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬২ হাজার ৩৮২ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছিলেন। ডেঙ্গুতে মোট ২৮১ জন মারা গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat