ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ৯১৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, 'বঙ্গবন্ধু'র আদর্শই বাঙালি জাতির মুক্তির দলিল। বঙ্গবন্ধু একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে চেয়েছিলেন। সেজন্য বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো পুরো বাঙালি জাতির স্বপ্ন।
আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এ জাতিকে নেতৃত্বশূন্য ও দিশেহারা করতে মুক্তিযুদ্ধের চেতনা বিবর্জিত দেশবিরোধী কুচক্রী মহল এ পাশবিক ও নৃশংসতম হত্যাকান্ড করেছিলো। ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও, হত্যা করতে পারেনি তাঁর আদর্শ আর 'সোনার বাংলা' গড়ার স্বপ্নকে।
প্রতিমন্ত্রী আরও বলেন, 'জাতির পিতার আদর্শের পথ ধরে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলছেন। তারই দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। বিশ্বাঙ্গনে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার ও হাজেরা। 
পরে ১৫ আগস্টে শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক মো. নজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব (উপ-সচিব) মো. মনিরুজ্জামান, পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat