ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ৮১৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত  বার্ষিকী  উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে এ অুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউসার সিকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক  কমান্ডার মো. রুহুল আমিন বাবলু, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু প্রমুখ।
পরে, রচনা প্রতিযোগিতা, গ্রন্থ পাঠ, চিত্রাংকন, কুইজ, উপস্থিত বক্তৃতা, জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন ও কবিতা আবৃত্তি প্রতিযেগিতায় বিজয়ী ১২৬ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ এবং গাছের চারা বিতরন করা হয়।
এর আগে গত ৫ আগস্ট থেকে শুরু হওয়ায় এ প্রতিযোগতায় স্থানীয় ১১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের দুইহাজার ৭৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat