ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৭৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে আজ সদর উপজেলাধীন নিউ রাঙ্গামাটি মাদ্রাসা ও জামে মসজিদ নির্মিত হচ্ছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শহরের রিজার্ভবাজারে নিউ রাঙ্গামাটি মাদ্রাসা ও জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত  ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো, মুছা মাতব্বর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিন, সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, পৌর আওয়ামী লীগের সাধারষ সম্পাদক মনছুর আলী, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক বাবু প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরক সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার পাশাপাশি সমভাবে প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে।
জেলা পরিষদের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে  নিউ রাঙ্গামাটি মাদ্রাসা ও জামে মসজিদের কাজ বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat