ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ৮০৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্ষা মৌসুমকে কেন্দ্র করে কুমিল্লার চান্দিনায় মাছের ফাঁদ চাঁই তৈরির পেশা ধরে রেখেছে প্রায় দু’শ পরিবার। বাঁশের শলা দিয়ে মাছ ধরার ফাঁদ হিসেবে পরিচিত চাঁই তৈরির কাজ। এ শিল্পের বেশিরভাগ কারিগরই হলেন নারী। সংসার সামলিয়ে ঘরে বসে এসব কাজের মাধ্যমে তারা বাড়তি আয় করে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ভূমিকা পালন করছেন।
জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কলাগাঁও গ্রামের দুই শতাধিক পরিবার  এ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। নদী-নালা, খাল-বিল হাওরের সুবিধা মতো স্থানে রেখে মাছ শিকার করা হয়। পানিতে মাছ চলাচল করার সময় চাঁইয়ের ভেতরে ঢুকলে আর বের হতে পারে না। চাঁই বানানোর প্রধান কাঁচামাল হলো বাঁশ ও সুতা। মাছ ধরার জন্য বিভিন্ন মাপে বাঁশের শলা তুলে এগুলো রোদে শুকিয়ে তারপর শুরু হয় চাঁই তৈরির কাজ। মাছ ধরার চাঁই বানিয়ে সংসারে স্বচ্ছলতা আনছেন পুরুষের পাশাপাশি নারীরা বিভিন্ন ধাপের পর একটি পরিপূর্ণ চাঁই তৈরি হয়।
স্থানীয় ও আশপাশের হাটের দিনগুলোতে জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা বিভিন্ন জেলায় নিয়ে যায় এসব চাঁই। চুলায় ভাত বসিয়ে নারীরা পিঁড়িতে বসেই করে চাঁইয়ের বিভিন্ন অংশ তৈরির কাজ। প্রবীণ নারীরা পানের কৌটা পাশে রেখে উঠোনে বসে এ কাজ করেন। ছোট সাইজের চাঁই বিক্রি হয় ৯০-১০০ টাকা। মাঝারি সাইজের ২৫০-৩০০ টাকা ও বড় সাইজের বিক্রি হয় ২ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। আর বর্তমানে এসব কাজে নারীদের অংশগ্রহণের ফলে সংসারে স্বচ্ছলতা ফিরতে শুরু করেছে। বছরের ৬ মাস গ্রামের প্রতিটি পরিবার চাঁই বানিয়ে থাকে। তবে এ পেশায় আগের মতো লাভ না থাকলেও বাপ-দাদার পেশা আঁকড়ে ধরে আছে ওই পরিবারগুলো। স্কুলপড়ুয়া ছেলে মেয়েরাও বাবা-মাকে এ শিল্পে সহযোগিতা করে। সরেজমিন গিয়ে দেখা যায়, কলাগাঁত্ত গ্রামের সবায় চাঁই বানাতেই ব্যস্ত সময় পার করছেন। এ গ্রামের সারা বছর চাঁই তৈরি করা হলেও বর্ষা মৌসুমে চাঁইয়ের চাহিদা বৃদ্ধি পায়। ফলে তাদের ওই সময়ে কাজের চাপও বৃদ্ধি পায়। চাঁই শুধু কুমিল্লায় নয়, দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়ে থাকে বলে জানিয়েছেন চাঁই তৈরির কারিগররা। চাঁইয়ের কারিগর কামরুল ইসলাম বলেন, চাঁই তৈরির কাজে নারীদের অংশগ্রহণ বেশি। ফলে সংসারে স¦চ্ছলতায় ভূমিকা রাখছেন নারীরা। পুরো বছরই এ গ্রামের বেশিরভাগ পরিবার চাঁই বানিয়ে থাকে। মাছ ধরার চাঁই বানিয়ে সংসারে স্বচ্ছলতা আনছেন নারীরা চাঁই তৈরির কারিগর সাইফুল ইসলাম ও বারেক মিয়া জানান, বর্ষা মৌসুমে চাঁই এর কদর বেড়ে যায়। কুমিল্লা ছাড়াও পটুয়াখালী, ফরিদপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, চাঁদপুর জেলার মানুষ অর্ডার দিয়ে এখানে চাঁই কিনতে আসেন। নির্দিষ্ট সময়ে চাঁই তৈরির কাজ শেষ হলে পরে তারা এসে নিয়ে যান।
মরিয়ম বেগম  বলেন, চাঁই তৈরীর জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় লাভও আগের চেয়ে একটু কম হয়। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান  বলেন, কলাগাঁও গ্রামের প্রায় সকলেই কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওই গ্রামের প্রায় সকল মানুষ চাঁই বানিয়ে এখন স্বাবলম্বী বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat