ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ২৯৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাইফ হাসানের মতে, আসন্ন ওয়ানডে বিশ^কাপের জন্য জাতীয় দলের খেলোয়াড়রা যেভাবে প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেভাবেই ক্রিকেটের সবচেয়ে বড় আসরের জন্য নিজেদের প্রস্তুত করতে বদ্ধপরিকর ‘ব্যাক আপ’ পরিকল্পনায় থাকা খেলোয়াড়রাও।
বিশ^কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাকআপ পরিকল্পনায় সাইফ ছাড়াও আছেন- সৌম্য সরকার, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, পারিবারিক কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়া মাহমুদুল্লাহ।
এই বাছাই করা গ্রুপের সাথে অনুশীলন করছেন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চেষ্টা করা তামিম ইকবালও। ফিটনেস সাপেক্ষে বিশ^কাপে জন্য অটোমেটিক পছন্দের তালিকায় আছেন তামিম।
তবে  এটি ‘ব্যাক আপ’ আটজন খেলোয়াড়ের জন্য প্রযোজ্য নয়। চূড়ান্ত দলে থাকা কোন খেলোয়াড় ইনজুরিতে পড়লে তার পরিবর্তে  দলে  সুযোগ থাকবে এ আট জনের মধ্য থেকে।
আসন্ন বিশ্বকাপে খেলার স্বপ্ন অনিশ্চয়তার মধ্যে থাকলেও ক্রিকেটের সবচেয়ে বড় আসরের জন্য প্রস্তুত থাকতে ব্যাকআপ খেলোয়াড়রা নির্ধারিত অনুশীলনে কোন আপস করছেন না, বলে জানান সাইফ।
আজ সাইফ বলেন, ‘আমি মনে করি এটি (নির্বাচিত গ্রুপের অনুশীলন) বিশ্বকাপের জন্য একটি ব্যাকআপ পরিকল্পনা। যারা স্ট্যান্ডবাই আছেন এবং যারা বিশ্বকাপের পরিকল্পনা করছেন, তাদের জন্য এই আলাদা অনুশীলন। বিশ্বকাপের জন্য সবাইকে প্রস্তুত করতেই এই অনুশীলন সেশন তৈরি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় দলের  সাথে মিল রেখে  ব্যাক আপ টিমের পরিকল্পনা  সাজানো হয়েছে। এমন বার্তাই দেওয়া হয়েছে  যে, যার যা ঘাটতি আছে, সেগুলোর উন্নতি করা।’
কিছুদিন আগে শ্রীলংকা ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেন সাইফ। এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে।
শ্রীলংকার উইকেট সর্ম্পকে ভালো ধারনা রয়েছে সাইফের। তিনি ভবিষ্যদ্বাণী করেছে, এশিয়া কাপের ম্যাচগুলো হাই-স্কোরিং হবে।
সাইফ বলেন, ‘আমি যেসব ম্যাচ খেলেছি, সেমিফাইনাল ছাড়া সব ম্যাচেই ৩শর বেশি রান হয়েছে। যেহেতু বড় একটা ইভেন্ট আসছে, আমি মনে করি ৩শর বেশি রানের উইকেটের মতো হবে। সেখানকার কিউরেটররা সাধারণত সাদা বলের ক্রিকেটের জন্য হাই-স্কোরিং মাঠ তৈরি করে। আমি বিশ্বাস করি, আমরা ৩শর বেশি রান তাড়া করতে পারবো।’
বিশ্বকাপের জন্য ব্যাকআপ পরিকল্পনায় থাকলেও এশিয়ান গেমসে সাইফ হাসানই বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বলে  ধারনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat