ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৬৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শোকাবহ ২১ আগস্টের সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে টুঙ্গিপাড়া উপজেলা ও অসহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ  সোমবার সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপড়ায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে টুঙ্গিপাড়া  উপজেলা আওয়া লীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ শোকাবহ ২১ আগস্টের শ্রদ্ধা জানান।
এরপর টুঙ্গিপাড়া পৌর আওযামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, পাটগাতী , ডুমুরিযা কুশলী , বর্ণি ও গোপালপুর ইউনিয়ন  আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ, ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদত বরণকারীদের রুহের মাগফিরাত কামনায়  বিশেষ দোয় ও মোনাজাতে অংশ  নেন।
প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি এবং সাফল্য কামনায়।
এরপর দুপুরে ১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়াামী লীগের সিনিযর সহ-সভাপতি মো. ইলিয়াাস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দেয়া মাহফিল।
আলোচনা সভায় উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো. বাবুল শেখ,  সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম,  উপজেলা আওয়া লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস,  যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জিয়াউল বশির টুটুল,  যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  শৈলেন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বিশ্বাস,  সাংগঠনিক সম্পাদক বি এম তৌফিক বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রশিদ তারিক,  প্রচার সম্পাদক  গাজী বশার,   টুঙ্গিপাড়া  উপজেলা আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ গাজী নুরুল ইসলাম ,  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন খোকন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কাজী জোনাকী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও ২১ আগস্ট   গ্রেনেড হামলায় আত্মসাৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া - মোনাজাত করা হয়।
এ সময় প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ুু কামনায় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat