ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৮৭৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলা আওয়ামী লীগ ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহত দলীয় নেতাকর্মীদের স্মরণে আজ সভা ও দোয়া মাহফিল করেছে।
বিকেলে পৌর লিবার্টি মার্কেটে দলের অস্থায়ী কার্যালয়ে উক্ত আয়োজনে বক্তারা বলেন, ২০০৪ সালের মতো আগামীতে বিএনপি-জামায়াত যাতে সন্ত্রাসী কার্যক্রম না করতে পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য বিএনপি-জামায়াত ও তারেক রহমান  চক্রান্ত করে গ্রেনেড হামলা করেছিল। তারা  আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করে দিতে চেয়েছিল। বিএনপি-জামায়াত এখনও দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পনা করছে। আগামীতে যেকোন ধরনের ষড়যন্ত্র রোধে সবাইকে সতর্ক থাকতে হবে।
আলোচনা সভা পরবর্তীতে ২০০৪ সালে গ্রেনেড হামলার আইভি রহমানসহ আওয়ামী লীগের নিহত নেতাকর্মীর স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন- আওয়ামী ওলামা লীগের নেতা আবুল কালাম আজাদ।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্ল্যাহ খোন্দকারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ। এতে বক্তব্য রাখেন- সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, খায়রুল বাশার মজুমদার তপন, মহিলা আওয়ামী লীগ সভাপতি জাহানারা বেগম সুরমা, পৌর আওয়ামী লীগ সভাপতি আইনুল কবির শামীম, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু। এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat