ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-২২
  • ৭০০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মানসিক চাপ ও বিষণ্নতা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের বিকল্প নেই। পাশাপাশি আর্থিক সংকটসহ সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘মেন্টাল হেলথ এন্ড ওয়েল বিইয়িং’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এসব কথা বলেন।
নিজের ও সহপাঠীদের প্রতি যত্নশীল হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সহপাঠীদের মানসিক চাপ ও বিষণ্নতা দূর করতে তাদের পাশে দাঁড়াতে হবে।
শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ এবং বিএসএমএমইউয়ের সহকারী অধ্যাপক ডা. সিফাত ই সৈয়দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ছাত্র উপদেষ্টা ও শিক্ষার্থীগণ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat